Google Ads

সরকারি ও বেসরকারি চাকরি প্রস্তুতির সেরা ৫০টি প্রশ্ন ও উত্তর

সাম্প্রতিক বিষয়াবলি


সরকারি ও বেসরকারি চাকরি প্রস্তুতির সেরা ৫০টি প্রশ্ন ও উত্তর



বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেকে এগিয়ে রাখতে সাম্প্রতিক সাধারণ জ্ঞান বা কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো বিকল্প নেই। বিসিএস, ব্যাংক জব, কিংবা যেকোনো সরকারি-বেসরকারি নিয়োগ পরীক্ষায় সাম্প্রতিক বিষয়াবলি থেকে প্রচুর প্রশ্ন আসে। আপনাদের প্রস্তুতির সুবিধার্থে 'ফেইসবুক পাঠশালা'র সৌজন্যে আমরা বাছাইকৃত ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের এই বিশেষ ব্লগটি সাজিয়েছি। এই প্রশ্নগুলো নিয়মিত চর্চা করলে আপনি সাম্প্রতিক জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াবলি সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবেন।


সাম্প্রটিক সাধারণ জ্ঞান: প্রশ্ন ও উত্তর (১-৫০)

বাংলাদেশ বিষয়াবলি

১. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে কবে?

উত্তর: ১২ ফেব্রুয়ারি ২০২৬

২. ‘গণভোট অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয় কবে?

উত্তর: ২৫ নভেম্বর ২০২৫

৩. ‘সুপ্রীম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয় কবে?

উত্তর: ৩০ নভেম্বর ২০২৫

৪. বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় (অটোমেটেড) জ্বালানি বিপণন ডিপোর কার্যক্রম শুরু হয় কোন জেলায়?

উত্তর: কুমিল্লা

৫. ‘ফেলানী অ্যাভিনিউ’ কোথায় অবস্থিত?

উত্তর: গুলশান

৬. বর্তমানে দেশের মোট অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কতটি?

উত্তর: ৬টি

৭. দেশের ষষ্ঠ অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কোনটি?

উত্তর: টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প

৮. ১৫ ডিসেম্বর ২০২৫ দেশে আধুনিক ও দাপ্তরিক ব্যবহারের উপযোগী কোন বাংলা ফন্ট যাত্রা শুরু করে?

উত্তর: জুলাই

৯. পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী পুলিশ কমিশন কত সদস্যবিশিষ্ট হবে?

উত্তর: ৫ জন

১০. দেশে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করা হয় কবে?

উত্তর: ১৫ ডিসেম্বর ২০২৫

১১. বর্তমানে দেশে সরকারি কলেজের সংখ্যা কতটি?

উত্তর: ৭০৮টি

১২. ২০২৫ সালে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে কোন দেশের ট্রানজিট পণ্যের প্রথম পরীক্ষামূলক চালান খালাস হয়?

উত্তর: ভুটান

১৩. বাংলাদেশের আশেপাশে অবস্থিত প্রধান টেকটোনিক প্লেটগুলোর অন্তর্ভুক্ত নয় কোনটি?

উত্তর: প্রশান্ত মহাসাগরীয় প্লেট

১৪. সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কবে তফসিলি ব্যাংকরূপে তালিকাভুক্ত হয়?

উত্তর: ১ ডিসেম্বর ২০২৫

১৫. বর্তমানে তফসিলি ব্যাংকের সংখ্যা কয়টি?

উত্তর: ৫৮টি

১৬. বেসরকারি তফসিলি ব্যাংকের সংখ্যা কয়টি?

উত্তর: ৪৮টি

১৭. বর্তমানে দেশে শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকের সংখ্যা কতটি?

উত্তর: ৯টি

১৮. ইসলামী ধারার ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ কার মালিকানাধীন?

উত্তর: রাষ্ট্রীয়

১৯. ২০২৫ সালে কতজন নারী বেগম রোকেয়া পদক লাভ করেন?

উত্তর: ৪ জন


আন্তর্জাতিক বিষয়াবলি

২০. র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) কোন দেশের আধা সামরিক বাহিনী?

উত্তর: সুদান

২১. সুদান ও দক্ষিণ সুদানের বিরোধপূর্ণ ‘আবেই’ অঞ্চলে জাতিসংঘ পরিচালিত শান্তিরক্ষা মিশনের নাম কী?

উত্তর: UNISFA

২২. ২০২৫ সালের অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দ কোনটি?

উত্তর: Rage bait

২৩. আকাশ থেকে আকাশে যুদ্ধের সক্ষমতা অর্জনকারী প্রথম মানববিহীন যুদ্ধবিমানের নাম কী?

উত্তর: Bayraktar KIZILELMA

২৪. Bayraktar KIZILELMA কোন দেশের মানববিহীন যুদ্ধবিমান?

উত্তর: তুরস্ক

২৫. গাজা ভূখণ্ডে ইসরায়েলের দাবি করা নতুন সীমানা কী নামে পরিচিত?

উত্তর: Yellow Line

২৬. বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করে কোন দেশ?

উত্তর: অস্ট্রেলিয়া

২৭. বিশ্বের কোন দেশ প্রথম এক ডোজের ডেঙ্গুর টিকা অনুমোদন দেয়?

উত্তর: ব্রাজিল

২৮. ২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?

উত্তর: ৩ নভেম্বর

২৯. পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রথম প্রধান কে?

উত্তর: আসিম মুনির

৩০. ২৬ নভেম্বর ২০২৫ আফ্রিকার কোন দেশে সামরিক অভ্যুত্থান ঘটে?

উত্তর: গিনি বিসাউ

৩১. ১ জানুয়ারি ২০২৬ ইউরোপীয় ইউনিয়নের (EU) কোন দেশ ইউরো মুদ্রা চালু করে?

উত্তর: বুলগেরিয়া

৩২. বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের (EU) কতটি দেশ ইউরো মুদ্রা গ্রহণ করেছে?

উত্তর: ২১টি

৩৩. জাতিসংঘ ঘোষিত ২০২৬ সাল কোন বর্ষ?

উত্তর: আন্তর্জাতিক রেঞ্জল্যান্ডস ও প্যাস্টোরিস্ট বর্ষ, আন্তর্জাতিক টেকসই উন্নয়নে স্বেচ্ছাসেবক বর্ষ এবং আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ (সবগুলো)

৩৪. ২০২৬ সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি?

উত্তর: রাবাত (মরক্কো)

৩৫. ১ জানুয়ারি ২০২৬ G7’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?

উত্তর: ইমানুয়েল ম্যাক্রো (ফ্রান্স)

৩৬. ১ জানুয়ারি ২০২৬ ডি-৮-এর পরবর্তী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?

উত্তর: সোহেল মাহমুদ (পাকিস্তান)

৩৭. ২৭ নভেম্বর ২০২৫ ইন্টারপোলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?

উত্তর: লুকাস ফিলিপ (ফ্রান্স)

৩৮. ১ জানুয়ারি ২০২৬ জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার দায়িত্ব গ্রহণ করেন কে?

উত্তর: বারহাম সালিহ

৩৯. আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) ১১টি মৌলিক কনভেনশন অনুমোদনকারী এশীয় দেশ কোনটি?

উত্তর: বাংলাদেশ

৪০. আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার (IRENA) বর্তমান সদস্য কত?

উত্তর: ১৭১টি

৪১. ১৯ নভেম্বর ২০২৫ কোন দেশ IRENA’র ১৭১তম সদস্যপদ লাভ করে?

উত্তর: তানজানিয়া

৪২. ২ ফেব্রুয়ারি ২০২৬ কোন দেশ স্থায়ী সালিশ আদালতের (PCA) ১২৭তম সদস্য লাভ করবে?

উত্তর: ইন্দোনেশিয়া

৪৩. বিশ্বের কোন দেশে বাঘের বসবাস সবচেয়ে বেশি?

উত্তর: ভারত

৪৪. বাঘের বসবাসে বাংলাদেশের অবস্থান বিশ্বের কততম?

উত্তর: অষ্টম

৪৫. বিশ্বের কোন দেশে সর্বাধিক তেলের মজুদ রয়েছে?

উত্তর: ভেনিজুয়েলা


খেলাধুলা ও বিবিধ

৪৬. ২০৩০ সালে ২৪তম কমনওয়েলথ গেমস ভারতের কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর: আহমেদাবাদ

৪৭. ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হবে কোন স্টেডিয়ামে?

উত্তর: মেটলাইফ স্টেডিয়াম

৪৮. ২০২৫ সালের ফিফা দ্য বেস্ট বর্ষসেরা পুরুষ ফুটবলার কে?

উত্তর: উসমান দেম্বেলে

৪৯. ২০২৫ সালের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে চ্যাম্পিয়ন কোন দেশ?

উত্তর: পরতূগাল

৫০. প্রথম ফিফা শান্তি পুরস্কার লাভ করেন কে?

উত্তর: ডোনাল্ড ট্রাম্প

No comments

Theme images by konradlew. Powered by Blogger.
close